বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন, নতুন কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

মুহাম্মদ আকতার উদ্দিন

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম বিভাগের ত্রি-বার্ষিক কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে নবনির্বাচিত দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। এতে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা ক্বারী আব্দুর রশিদ। সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা শেহাব উদ্দিন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ ক্বারী মাওলানা জামাল উদ্দিন তাওহিদ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ তালুকদার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাফেজ মাওলানা এন্তেজাম উল্লাহ এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা ক্বারী আনোয়ারুল হক। দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা ক্বারী এমদাতুল্লাহ।
নবগঠিত কমিটির জন্য দেশব্যাপী আলেম-ওলামা, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং কুরআনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews