শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
এমএফএইচ সায়েন্স ক্লাবের বেস্ট মাদার আ্যওয়ার্ড – ২০২৬ পেলেন রাশেদা বেগম ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথাকে রাজনৈতিক ভাওতাবাজি চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের সবকটি কারখানা বন্ধের ঘোষণা বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক পটিয়ার মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে ফ্রি আনন্দ ভ্রমণ; পরিচালক জসিম এর ব্যতিক্রমী উদ্যোগ বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ চন্দনাইশে দক্ষিন গাছবাড়িয়া সৈয়দ মোহাম্মদ পাড়া সমাজ উন্নয়ন পরিষদ’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল অসুস্থ বাচ্চুর পাশে মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে

আজ থেকে শোহাদায়ে কারবালা স্মরণে দক্ষিণ কচুয়াইয়ে ১০ দিনব্যাপী মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মুহাম্মদ আকতার উদ্দিন

চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ কচুয়াই (কালো মসজিদ) এলাকাবাসীর যৌথ উদ্যোগে শোহাদায়ে কারবালা স্মরণে ১০ দিনব্যাপী ধর্মীয় মাহফিল আজ বুধবার (১৭ জুন) থেকে শুরু হতে যাচ্ছে । প্রতিদিন বাদে মাগরিব থেকে মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ঈমানী চেতনা জাগ্রত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আয়োজকরা সকলের প্রতি মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক দাওয়াত জানিয়েছেন।প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযথ মর্যাদায় মাহফিলের আয়োজন করা হয়েছে।
১ম দিবস (১লা মহররম, ১৭ জুন, বুধবার):
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মাওলানা মুফতি আহমদ হোসাইন আলকাদেরী। তিনি “পবিত্র কারবালা মাহফিলের গুরুত্ব ও উপকারিতা” বিষয়ে আলোচনা করবেন।
২য় দিবস (১৮ জুন, বৃহস্পতিবার):
হযরত মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী “হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)-এর জীবনী” নিয়ে আলোচনা করবেন।
৩য় দিবস (১৯ জুন, শুক্রবার):
মাওলানা মুফতি এয়ার মোহাম্মদ রেজভী আলকাদেরী “হযরত ওমর ফারুক (রাঃ)-এর জীবনী” উপস্থাপন করবেন।
৪র্থ দিবস (২০ জুন, শনিবার):
মাওলানা মোহাম্মদ রবিউল হাসান দায়েমী “হযরত ওসমান (রাঃ)-এর জীবনী” আলোচনা করবেন।
৫ম দিবস (২১ জুন, রবিবার):
শাহজাদা সৈয়্যদ মাওলানা সৈয়দুল বারী আলকাদেরী “হযরত আলী (রাঃ)-এর জীবনী” নিয়ে বক্তব্য রাখবেন।
৬ষ্ঠ দিবস (২২ জুন, সোমবার):
মুফতি ইদ্রিস আনসারী “আহলে বাইতের গুরুত্ব ও ভালোবাসা” বিষয়ে আলোচনা করবেন।
৭ম দিবস (২৩ জুন, মঙ্গলবার):
মাওলানা সায়ের এমদাদুল ইসলাম আলকাদেরী “নাতে মুস্তফা (সাঃ)-এর গুরুত্ব” তুলে ধরবেন।
৮ম দিবস (২৪ জুন, বুধবার):
মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভী আলকাদেরী “পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব ও অবহেলার শাস্তি” বিষয়ে আলোচনা করবেন।
৯ম দিবস (২৫ জুন, বৃহস্পতিবার):
মাওলানা এনামুল হক আলকাদেরী “ইমাম হোসাইন (রাঃ)-এর শাহাদাত” নিয়ে আলোচনা করবেন।
১০ম দিবস (২৬ জুন, শুক্রবার):
মাওলানা হাসানুল হক আলকাদেরী “ইয়াজিদের পরিণতি” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা বশির রেজভী আলকাদেরী। অনুষ্ঠান পরিচালনা করবেন হাফেজ মাওলানা কামরান উদ্দীন জিহান। নাত ও ক্বিরাত পরিবেশন করবেন হাফেজ মোহাম্মদ শোয়াইবুল ইসলাম। উক্ত মাহফিল সফল করতে সার্বিক সহযোগিতা করছে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews