বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

কোলাগাঁও ইউনিয়নে দুই সন্তানের জননী সোনিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূর ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ।

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে দুই সন্তানের জননী সোনিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূর ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সবুর মার্কেট এলাকার আনোয়ার শাহ মাজারসংলগ্ন নিজ বসতবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ম/য়না/ত/দ/ন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ম/র্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, সোনিয়া আ/ত্ম/হ/ত্যা করেছেন। তবে তাঁর পরিবারের দাবি, ঘটনাটি রহস্যজনক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা উচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সোনিয়া আক্তার সন্তানদের নিয়ে নিজ বাড়িতে ছিলেন। দুপুরে পরিবারের অন্য সদস্যরা খাবার খেতে এসে শয়নকক্ষে তাঁকে ওড়না পেঁচি/য়ে ঝু/ল/ন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃ/ত ঘোষণা করেন। পরে ম/র/দে/হ আবার বাড়িতে নিয়ে আসা হলে খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম/র/দে/হ উদ্ধার করে ময়/না/ত/দ/ন্তে/র জন্য পাঠায়।

নি/হ/তে/র শাশুড়ি জানান, সকালে দুই জায়ের মধ্যে ঝগড়া হয়েছিল। পরে তিনি বিষয়টি মিটিয়ে দেন। এরপর কোনো একসময় সোনিয়া ওড়না পেঁ/চিয়ে আ/ত্ম/হ/ত্যা করেন বলে তাঁদের ধারণা। তবে ঘটনাটি কেউ প্রত্যক্ষ করেননি। নি/হ/তে/র স্বামী নুর ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

এদিকে, নি/হ/তে/র ভাই জয়নাল অভিযোগ করেন, যে কক্ষে আ/ত্ম/হ/ত্যা/র কথা বলা হচ্ছে সেটি অত্যন্ত ছোট ও সংকীর্ণ। তাঁর দাবি, ওই কক্ষে আ/ত্ম/হ/ত্যা করা সম্ভব নয়। তাই তিনি বোনের মৃ/ত্যু/কে রহস্যজনক মনে করছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দুই শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎস যশ চাকমা বলেন, “ম/র/দে/হে/র প্রাথমিক আলামত দেখে এটি আ/ত্ম/হ/ত্যা বলে মনে হচ্ছে। তবে ম/য়/না/ত/দ/ন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃ/ত্যু/র প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews