বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র জাহাঙ্গীর আলম চৌধুরী “সহকারী সম্পাদক” হিসেবে নির্বাচিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ চন্দনাইশ প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরী “সহকারী সম্পাদক” হিসেবে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশের তৃণমূল সাংবাদিকদের অধিকার, পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকতার মানোন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় সাংবাদিক মহলে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো. ছগির আহমেদসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।”
এদিকে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগির আহমেদ নবগঠিত কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং তৃণমূল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সাংবাদিক সমাজের বিভিন্ন ব্যক্তি, সহকর্মী ও শুভানুধ্যায়ীরাও জাহাঙ্গীর আলম চৌধুরীকে অভিনন্দন জানিয়ে তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews