বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

অসুস্থ বাচ্চুর পাশে মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন অসুস্থ বাচ্চুর পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) সকালে তিনি জুনায়েদ হাসান কাজেমী বাচ্চুর পাশে নিজ বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় হেলাল উদ্দিন বলেন, অসুস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের মানবিক কাজে এগিয়ে আসা উচিত। তিনি বাচ্চুর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা হারুন, জয়নাল আবেদীন এবং সাংবাদিক শাহাদাত হোসেন। তারা অসুস্থ বাচ্চুর খোঁজখবর নেন, তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews