বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে প্রবীণ শিক্ষক মোহাম্মদ আবুল হাসেমের ইন্তেকাল

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে আকুবদণ্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল হাসেম (৫৩) ইন্তেকাল করেছেন। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের নিজ বাড়িতে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মোহাম্মদ আবুল হাসেম পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবছার মাস্টারের বাড়ির মৃত খলিলুর রহমানের দ্বিতীয় ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

জানা গেছে, আকুবদণ্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় ৩০ বছর শিক্ষকতা করেছেন আবুল হাসেম। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে লিভারের জটিলতা ও জন্ডিসে ভুগছিলেন তিনি।

তাঁর সহকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের একজন সহকর্মী আজ আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর মৃত্যুতে ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিবার শোকাহত।’

শুক্রবার জুমার নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews