বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে চোলাই মদসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশায় মদ পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্লাস্টিকের বস্তাভর্তি শতাধিক লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
শনিবার(২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার করলডেঙ্গা পাহাড়ি এলাকা থেকে মদ পরিবহন করে জ্যৈষ্ঠপুরা এলাকায় পৌঁছালে স্থানীয়রা অটোরিকশাটি আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়ির মো. নাঈম উদ্দিন (২৬) এবং একই এলাকার ফয়েজ আহমেদের ছেলে মো. সেলিম (৩৪)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews