শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

জামিন চাইতে গিয়ে আদালতেই ধরা পড়লেন ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৪৩ বার পড়া হয়েছে

 

গাজী হানিফ, হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীর চাঞ্চল্যকর ফয়সাল হত্যা মামলার পলাতক আসামি জুয়েল আত্মসমর্পণ করে জামিন চাইতে এসে বিজ্ঞ ম্যাজিস্ট্রটে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন বলে জানান হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।

মঙ্গলবার(১২ মে) দুপুর ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।

তিনি জানান, গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আর্ত্মসমর্পন করতে গেলে বিজ্ঞ ম্যাজিস্ট্রটে জুয়েল এর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল শনিবার রাত সাড়ে ৭টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে নুর বক্সের তেলের দোকানের গলিতে কামরুল ফয়সাল (৪০) নামে এক কৃষকদল কর্মীকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেন।

নিহত কামরুল ফয়সাল মির্জাপুর ইউনিয়নের ৩নং
ওয়ার্ড বাকর আলী চৌধুরী বাড়ির সাবেক মেম্বার বাবুলের পুত্র।

নিহত ব্যক্তির নাম মো. কামরুল ফয়সাল (৪০)। তিনি স্থানীয় ইউনিয়ন কৃষকদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফয়সাল নিজের বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু মহাসড়ক নয়, গলিতে ড্রাম ট্রাক চাপা দিয়ে তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে আহাজারি। স্থানীয় কৃষকদল নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দায়ী চালকের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews