বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

হাটহাজারীর চাঞ্চল্যকর কন্যা শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

গাজী হানিফ,হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী থানার চাঞ্চল্যকর শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ফয়সাল (১৯) কে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ।

গত ২০শে মে ২০২৬ খ্রি. বিকাল সাড়ে ৩টায় এসআই রূপন নাথের নেতৃত্বে হাটহাজারী থানার একটি চৌকস আভিযানিক দল নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায়, গত ২৬ মার্চ ২০২৬ খ্রি. হাটহাজারীর আমান বাজার এলাকার একটি তুলার গুদামে ভিক্টিমকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভিক্টিম চিৎকার করলে আসামি ও তার সহযোগী মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে এবং লাশ গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখে।

ঘটনার পর আসামি বিভিন্ন স্থানে আত্মগোপন করে। তাকে গ্রেফতারের লক্ষ্যে হাটহাজারী থানা পুলিশ খাগড়াছড়ির মানিকছড়ি, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। সর্বশেষ টানা ৭২ ঘণ্টার অভিযানে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews