বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে লাখ জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে বিএসটিআই লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৭ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক পোস্টে জানানো হয়, অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বিক্রির পাশাপাশি বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ব্যবস্থা নেওয়া হয়।
এসময় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ‘শাহ মাজিদিয়া বেকারি’ ও ‘ফাতেমা সুইটস’ নামের দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এতে আরও জানানো হয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews