বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

ইয়াবাসহ বোয়ালখালীতে  মফিজ গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মফিজুর রহমান মফিজকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে পৌর সদরের বুড়িপুকুর পাড় রেললাইন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মফিজ পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।

অভিযান পরিচালনাকারী এসআই নিংওয়াই মারমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মফিজকে আটক করে তল্লাশি করলে তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার মফিজকে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews