বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

চন্দনাইশে মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) র‍্যালি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশে হযরত শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টায় দরবার শরীফের প্রাঙ্গণ থেকে বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেইট হয়ে মেডিকেল কলেজ ও বদুরপাড়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফের প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালিতে সদারত করেন হযরত শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের পীর শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ আলী শাহ্ (মাঃজিঃআঃ)। এ সময় দরবার শরীফের শাহজাদাবৃন্দসহ বিভিন্ন দরবারের শাহজাদারা উপস্থিত ছিলেন। র‍্যালিতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে দরবার শরীফের প্রাঙ্গণে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ)-এর তাৎপর্য তুলে ধরে আলোচনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

র‍্যালির সার্বিক নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি দাওয়াতে সুফি বাংলাদেশ’র শতাধিক কর্মী দায়িত্ব পালন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews